রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের দূবলার চরের রাস উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান, বাগেরহাট:: সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে পুণ্যস্নান করার মধ্য দিয়ে এই উৎসবের ইতি টানেন পূন্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন ভগমান শ্রী কৃষ্ণের কাছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড়শ বছরের পুরানো এই রাস উৎসব শুরু হয়। এদিন সকাল থেকেই সারাদেশ থেকে সনাতন ধর্মালম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা, আর্চনা করেন। শুক্রবার (১৫ নভেম্বর) মূল পূজা এবং মানত পরিশোধ করেন পূন্যার্থীরা।
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, এবারের উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা এসেছিলেন। পূন্য স্নানের মাধ্যমে রাস পূজার আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। এর পরেই লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পূন্যার্থীরা গন্তবে ফিরেছেন।
সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। সনাতন ধর্মালম্বীরা তাদেরমত করে নিয়ম মেনে পূজা আর্চনা ও পূন্যস্নান করেছেন। স্নান শেষে দ্রুত তারা দূবলা ছেড়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews