1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত ঈদের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল

খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী আলীনূর ডাবলু। শনিবার (১৬ নভেম্বর) সোনাডাঙ্গা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিনে ৫ রাউন্ডসহ মোট ৮ রাউন্ড গুলি ‍উদ্ধার করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরঘাটের নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে ২ টি তলোয়ার, ৩ টি গুপ্তি, ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি হাতুড়ি এবং ০২ টি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ১ টি গুপ্তিতে কাঁচা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়, ফলে সে সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাবলুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনকরে জড়িত সহযোগী আসামীদেরকে গ্রেপ্তারে এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল আলীনূর ডাবলু এছাড়াও সে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় যে, তার বিরুদ্ধে প্রতারণা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট