1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ জনসেবায় প্রশাসনকে হয়রানিমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভা ও কেক কাটা অনুষ্ঠিত পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ; নদীতে অবমুক্ত এমপি আমীর এজাজ খানকে এলবিকে সরকারী মহিলা কলেজের পক্ষথেকে সংবর্ধনা হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারি আটক জমি বিরোধের জেরে শরণখোলায় বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ২, পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ ১০ মাদককারবারি আটক

সাঁথিয়ায় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৫২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসনে (পাবনা জলো) প্রতিনিধি:: পাবনার সাঁথিয়ায় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ,উপজেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা,নেতাকর্মীদের ওপড় অস্ত্রসহ অতর্কিত আক্রমন ও বাড়িঘর ভাঙচুর এবং জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদ্য অনুমোদিত সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক খাইরুন্নাহার খানম মিরু।
রোববার(১৭নভেম্বর)বিকেলে সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের বিরুদ্ধে তিনি এ সকল অভিযোগ করেন। তিনি আরও বলেন, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা কমিটি খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক, শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সালাহউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়। গত ১৬ নভেম্বর সাঁথিয়া উপজেলা সদরে উপজেলা বিএনপি ও এলাকার বিএনপির সমর্থকদের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে স্বাগত জানানোর জন্য একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। এ সময় নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের নির্দেশে আওয়ামীলীগের লোকজনসহ তার নেতাকর্মীরা আমাদের মিছিলে অংশগ্রহনকারী নেতাকর্মীদের ওপড় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের ১০/১৫জন নেতাকর্মী আহত হন। এছাড়া তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা,মীর নজমুল বারী নাহীদ,আবুল কাশেম কাশু,নজরুল ইসলাম,রফিক সরদার,আবু সাইদ,আয়ুবুল ইসলাম,আব্দুল আলীম,আব্দুল মোমিনসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট