রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ইকরামুল কবির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: এক সপ্তাহেও কাউকে চিনতে পারছেন না সন্ত্রাসী হামলায় আহত প্রবীন সাংবাদিক একরামুল কবির। মাথার খুলি আলাদা করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেই সেটি পুন:স্থাপিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি।
এদিকে, গত সোমবার এ ঘটনার পর থানায় মামলা হলে দু’জন গ্রেফতার হলেও প্রধান আসামী এখনও আছেন বহাল তবিয়তে। প্রবীণ ওই সাংবাদিককে নিয়ে তার পরিবারের সদস্যরাও অনেকটা অসহায়।
নগরীর দৌলতপুরে ওই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয় গত সোমবার। হামলার পর তিনি অজ্ঞান অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপাওে গত মঙ্গলবার রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। হামলার সাথে জড়িত দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। আহত সাংবাদিক ইকরামুল কবির আমার সংবাদের খুলনা প্রতিনিধি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার বেলা ১১টার দিকে দৌলতপুরের দেয়ানাস্থ নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন সংঘবদ্ধ দখলবাজ চক্র জমি দখলে যায়। এতে বাঁধা দিলে প্রথমে চলে গেলেও বেলা দুইটার দিকে ওই চক্রটি এসে ইকরামুল কবিরের ওপর হামলা চালায় তারা। প্রথমে তাকে মোবাইলে রিং দিয়ে বাইরে ডাকলেও তিনি বের হওয়া মাত্রই হামলা চালানো হয়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হলেও তাকে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, সাংবাদিক ইকরামুল কবিরের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরই এজাহার নামীয় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews