শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ফখরুল বাহিনীর ১৪ সদস্য আটক

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়ায় অভিযান পরিচালনা করে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত দস্যু ফখরুল বাহিনীর ১৪ সদস্যকে আটক করেছে।

২৫ নভেম্বর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ও দুর্ধর্ষ ফখরুল ডাকাত বাহিনীর সদস্যরা স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

ফলশ্রুতিতে গত ২৩ নভেম্বর শনিবার গোপন সূত্রের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল নোয়াখালী জেলার বার আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত ও দুর্ধর্ষ ফখরুল ডাকাত বাহিনীর ১৪ জন সদস্যকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র, ৩টি হরিনের শিং, ১৮টি মোবাইল, ১টি ঘড়ি এবং নগদ ৪৮ হাজার টাকাসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত আলামত এবং আটককৃত ডাকাত সদস্যদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews