বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায় পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে-প্রেস সচিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে; এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন ‘২০২৫ এর ডিসেম্বর বা ২৬ এর ৩০ জুনের মধ্যে নির্বাচন’। সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দিবেন।

শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল-কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষাখাতের দুর্নীতি বন্ধ করা হবে। সেইসঙ্গে পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্ত আনতে চায় অন্তর্বর্তী সরকার।

শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস নাইন এবং ক্লাস টেনের টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস/মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষাখাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews