শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো খুলনা ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ট্রেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো চালু হলো খুলনা থেকে ঢাকা গামী যাত্রীবাহী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস।
আজ মঙ্গলবার সকাল ছয়টায় ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।
নতুন রুটে মাত্র পৌনে ৪ ঘণ্টার দূরত্বে যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

ট্রেনটিতে ১১টি যাত্রীবাহী কোচ ও একটি লাগেজ ভ্যান সহ আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি । এদিকে সোমবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন চলাচল করবে ট্রেনটি। এ সময় যাওয়া-আসার পথে যশোরের নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। ৬ মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews