1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত আওয়ামী লীগের আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে -সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৬১ হাজার টন গম নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাস্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় মেধাস্থান অধিকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জ্ঞানার্জনে উৎসাহিত করাই এ অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য। এ বছর যারা মেধা তালিকায় স্থান করে নিতে পারেনি কঠোর অনুশীলনের মাধ্যমে আগামীতে তারা মেধা তালিকায় স্থান করে নিতে সামর্থ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত ক্রীড়া চর্চা করা প্রয়োজন। এছাড়া নিজ নিজ বিদ্যালয় ও বাসস্থানে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যশিক্ষা গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতির স্বপ্ন পূরণে একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান এবং স্বাগত বক্তৃতা করেন সহকারী অধ্যাপক নাসিমা আক্তার। শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সকল শ্রেণিতে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট