শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকুন-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমি যতদিন আছি, দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না—এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন।”

রোববার রাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন বলে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এক বড় ধরনের যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রচেষ্টা চলছে। এ পরিস্থিতি থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। বিভাজন থেকে মুক্ত হয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যে অগ্রগতি হয়েছে, তা যেন থেমে না যায়, বরং সামনে এগিয়ে যায়।”

ড. ইউনূস বলেন, “সবাইকে একসঙ্গে বসতে দেখে আমি সাহস পেয়েছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে আমি নিজেকে অপরাধী মনে করব।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর আমরা একটি বড় সুযোগ পেয়েছি—ধ্বংসের মুখে পড়া দেশকে পুনর্গঠনের। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আরেকটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে আমরা অগ্রসর হতে না পারি, রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ে এবং দেশ আবার পরাধীনতার দিকে ফিরে যায়।”

সবশেষে ড. ইউনূস দৃঢ়ভাবে বলেন, “আমি যতদিন আছি, দেশের কোনো ক্ষতি হয় এমন কিছু ঘটবে না—এটা আমি নিশ্চিত করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews