রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

দাকোপে সম্পত্তি উদ্ধারে গৃহবধুর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

দাকোপ প্রতিনিধি:: দাকোপে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে জনৈক কিশোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধু মনোয়ারা বেগম।
মঙ্গলবার বিকাল ৪ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার কাটাবুনিয়া গ্রামের গোলজার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম দাবী করে বলেন, কাটাবুনিয়া গ্রামের মৃঃ সিরাজুল ইসলামের পুত্র সন্ত্রাসী,জালদলিল ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী ওশিউর রহমান কিশোর এবং তার বাহিনীর সদস্যরা মিলে পানখালী মৌজায় থাকা আমার এবং ভাই বোনদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে ভোগ দখল করছে বলে লিখিত অভিযোগ করেন। সে আমাদেরকে ওয়ারেশী স্বত্ব হতে বঞ্চিত রেখেছে। একই এলাকার মনিরুল ইসলামের আনুমানিক ২৭ শতক জমি উক্ত কিশোর গং অনুরুপভাবে জবরদখল করে খাচ্ছে। আমি এবং আমার ভাই বোনেরা এলাকার গন্যমান্যদের সহায়তা নিয়ে ওশিউর রহমান কিশোরকে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করলে সে আমাদের কথায় কর্ণপাত না করে উপরোন্ত বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে জোর জুলুমভাবে ভোগ দখলে আছে। সংবাদ সম্মেলনে ওশিউর রহমান কিশোরের নামে বিভিন্ন রকম অভিযোগ আনা হয়। এ বিষয়ে অভিযুক্ত ওশিউর রহমান কিশোর জানায়, “আমি কোন সন্ত্রাসী বা জবরদখলকারী না। মনোয়ারা বেগমের পিতার কাছ থেকে সাড়ে ৩ বিঘা এবং অপরজনের কাছ থেকে দেড় বিঘা জমি কবলা মূলে খরিদ করে বৈধভাবে ভোগ দখলে আছি”। সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সময় তার সাথে ভাই মনির শেখ, বোন জাহানারা বেগম, আনোয়ারা বেগম, খায়রুন আকতার ও মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews