বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

খুলনায় এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিনিধি:: আগামী ২৬ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকার ২৬টি কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরীক্ষার দিন সকাল নয়টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারিদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews