শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১৪ কোটি টাকার জাল ও পলিথিন জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৯ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই শুক্রবার সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লক্ষ মিটার চরঘেরা জাল, ১ লক্ষ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews