শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪

পাইকগাছায় বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ–কৃষি প্রণোদনা পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-শিক্ষার্থীরা

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে আমন ধান, গ্রীষ্মকালীন সবজি, তাল, জাম, বেল, কাঁঠাল, নিম, আমসহ বিভিন্ন ফল ও ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।

সোমবার(২১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, এসএম মফিজুর রহমান, এসএম তোফায়েল আহমেদ, এনামুল হক, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, নাহিদ মল্লিক, ফয়সাল আহমেদসহ উপকারভোগী সাংবাদিকবৃন্দ।

এ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬০০ উপকারভোগীকে নিম,বেল,জাম ও কাঁঠাল চারা বিতরণ করা হয়। এছাড়াও ১০০ জন কৃষককে ৫টি করে আম গাছের চারা,১২৫ জনকে ৫টি লেবু গাছের চারা ও ১০ কেজি জৈব সার এবং ৪৫ জনকে ৪টি তাল গাছের চারা ও ব্যাড়া সরবরাহ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন,এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছ রোপণের আগ্রহ বাড়বে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews