1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

বাগেরহাটের গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপাল উপজেলার গ্রাম আদালত বিষয়ক ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার(২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক প্রকল্পের ডি এম অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম।
এ সময় উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগন এর সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক বিষয়ে আদালতের রেজিস্টার ফরম ফরমেট বিতরণ করা হয়, একই সাথে ত্রৈমাসিক কার্যক্রম উপস্থাপনে গ্রাম আদালতের মামলা বাড়ানোর বিষয়ে পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত গুরুত্বতার সাথে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে গ্রাম আদালতের কার্যক্রমের বিষয়ে আলাপ-আলোচনা করেন। কোন ইউনিয়নে কি সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা ও সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন। মাসের সঠিক সময়ে মামলার রিপোর্ট করা। এবং মাসে প্রত্যেক ইউপি থেকে কমপক্ষে পাঁচটি করে মামলা টার্গেট ও সার্বিকভাবে জনগণের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন । তিনি আরো বলেন গ্রাম আদালতের উপরে মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উপরে প্রচার-প্রচারনার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনিরুল হক সরদার উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর ও রামপাল। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট