শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

কাস্টমস কর্মকর্তাদের উজ্জবিত করতে নির্দেশনা -রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন বলেন, আমদানী রপ্তানী বানিজ্য সহজীকরণ ও বন্দর থেকে দ্রুত খালাস করতে পারে সেজন্য কাস্টমস কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের সন্তষ্টির জন্য আমরা সার্ভিস প্রোভাইডর হিসেবে কাজ করছি। সেবার মান আরোও বৃদ্ধি করার প্রয়োজন। পণ্য খালাস কেনো দ্রুত সম্পুর্ন হবেনা সে বিষটি কঠোর ভাবে মনিটারিং করবো। আমরা অচিরেই এ্যাসাই কোডা সিস্টেম পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাস্টমস হাউজে সার্ভার সমস্যা একটি জাতীয় সমস্যা। এটি পরিবর্তন করে আমরা নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছি। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া হলে তাদের পক্ষ থেকে অভিযোগ কম আসবে। সেদিকে আমরা ফোকাস দিচ্ছি । স্থল পথে সুতা আমদানি বিষয়টি ব্যবসায়ীরা চাইলে আমরা সেটি বিবেচনা করবো। তিনি আজ মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে কর্মকর্তাদের সাথে বৈঠাক শেষে সাংবাদিকদের একথা জানান।

এর আগে তিনি বেনাপোল কাস্টমস হাউজে আসলে তাকে স্বাগত জানান, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান ও নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন।

পরে তিনি বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। পরিদর্শন কালে আমদানি রপ্তানি বানিজ্যে বিরজমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খাঁনের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) মোয়াজ্জেম হোসেন।

পরে তিনি স্থানীয় বন্দর ব্যবহানকারী সংগঠন বেনাপোল সিএনন্ড্ এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে মত বনিমিয় করেন। তাদের বিভিন্ন সমস্যা তিনি মনোযোগ দিয়ে শোনেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews