শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

পাইকগাছার রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌর সদরের মেইন রোডে হিরো শোরুমের বিপরীত পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রসবের পর স্থানীয় চিকিৎসক আব্দুল হালিম ভ্যানযোগে মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ ও নিরাপদ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন হাসপাতালে ছুটে যান। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তারা মা ও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, “যদি প্রসূতির পরিচয় নিশ্চিত করা না যায়, তাহলে সরকারিভাবে তার এবং শিশুর সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও মানবিক সহানুভূতির জন্ম নিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews