1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে অপরাধমূলক কর্মকান্ড বিরোধী আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট