শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক

বাগেরহাটে তারুণ্যের উৎসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানের মধ্য দিয়ে বাগেরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন দাবা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজ এর সম্মেলন কক্ষে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত ক্রাইম এন্ড অপস্ মোহম্মদ মহিদুর রহমান , জেলা শিক্ষা অফিসার মোহাঃ সাদেকুল ইসলাম,যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ।
বাগেরহাট পৌর শহরের ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অদ্ধশত শিক্ষার্থী এ দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত।। বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের সহযোগিতায় চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ১৫৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করাসহ ১২ জন ছানি রোগী বাছাই করা হয়েছে ।এবং পিপিইপিপি- ইইউ প্রকল্প থেকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার(২৬ আগষ্ট )সকাল নবলোক পরিষদের রায়েন্দা পি,পি,ই,পি,পি-ইইউ প্রকল্প ইউনিটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাটের ডাঃ এ,কে,এম আরিকুল আলম এর তত্ত্বাবধানে চক্ষু ক্যাম্প পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -মোঃ- সৈকত হোসেন (টেকনিক্যাল অফিসার- নিউট্রিশন),মোঃ-বোরহান সরদার(শাখা ব্যবস্থাপক),অমিত বিশ্বাস,অমিত দত্ত (এটিও-নিউট্রিশন)

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews