মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

কোস্টগার্ডের আয়োজনে জেলি ইঞ্জেক্টেড চিংড়ি বাজারজাতকরণ প্রতিরোধে মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের আয়োজনে জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কোস্টগার্ড স্টেশন রূপসায় জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার নিষিদ্ধ এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি শিল্পের গুরুত্ব ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। দেশের একটি বৃহৎ অংশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এই চিংড়ি রপ্তানি খাত। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় রেণু পোনা ব্যবহার ও চিংড়িতে জেলি ইঞ্জেক্ট করে আসছে, যা দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা সহ আন্তর্জাতিক রপ্তানি শিল্পের জন্য হুমকিস্বরূপ।

এছাড়াও অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ফ্রোজেন ফুড প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই ধরনের কার্যকলাপ শুধু জনস্বাস্থ্যকেই হুমকির মুখে ফেলছে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি খাতের স্থায়িত্বকেও প্রশ্নবিদ্ধ করছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিংড়ি বণিক সমিতি রূপসা ও খুলনা, খুলনা ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, নৌপুলিশ, বনবিভাগ এর প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় জনগণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews