শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান

খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অবসরোত্তর ছুটিতে থাকা দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অবসরোত্তর ছুটিতে (পিএরএল) গমন করা দুই জন কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমান নন্দী ও মো: আব্দুল মাজেদ মোল্যার বিদায় সংবর্ধনা সোমবার দুপুরে রাজস্ব বিভাগের কর আদায় শাখায় অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান টিটো’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তাদের সাথে দায়িত্ব পালন সময়ের স্মৃতিচারণ করে বলেন, কর্মজীবনে উভয় কর্মকর্তা সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর সেবা করে গেছেন। উভয় কর্মকর্তা সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি উভয় কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলওয়ার হোসেন সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী বিগত ০৩ মার্চ ২০২৫ তারিখ এবং মো: আব্দুল মাজেদ মেল্যা গত ১৪ আগস্ট ২০২৫ তারিখ অবসরোত্তর ছুটিতে গমন করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews