শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল

বাগেরহাটে মামলা প্রত্যাহার না করায় আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে মামলা প্রত্যাহার না করায় কাকড়া হ্যাচারি মালিক বেল্লাল মোল্লাকে বেঁধে রেখে ঘরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বেল্লাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী আয়শা বেগম ও স্ত্রীর আত্মীয় শফিক শেখসহ কয়েকজন তার ওপর বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি দিয়ে আসছিলেন। একাধিক পারিবারিক বিরোধ ও মামলার জেরে তারা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছিলেন। মামলা প্রত্যাহার না করায় সম্প্রতি তার কাকড়া হ্যাচারিতে গিয়ে আয়শা বেগম, শফিক শেখ, রাজা শেখ, মোহাম্মদ আলী শেখ, মারুফ শেখ, ওসমান শেখ, জোবায়ের শেখসহ কয়েকজন মিলে তাকে বেঁধে ঘরে আগুন ধরিয়ে দেন।
বেল্লাল আরও বলেন, “আমাকে বেঁধে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আগুনে আমার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। আমার মোবাইল ফোন, ৭০ হাজার টাকা ও মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়, সেখানে আমি ছয় দিন চিকিৎসাধীন ছিলাম।”
তিনি দাবি করেন, তার স্ত্রী আয়শা বেগমের শফিক শেখের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, যা নিয়ে বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। এর আগে আয়শার বিরুদ্ধে তিনি একাধিক মামলা করেছিলেন, যার কারণে আসামিপক্ষ তাকে হুমকি ও হয়রানি করে আসছিল।
সংবাদ সম্মেলনে বেল্লাল মোল্লা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews