1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

নবমীতে চিতলমারী জামায়াতে ইসলামীর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা জ্ঞাপন

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৫ টায় তাঁরা উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। পরিদর্শন দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, পিরোজপুরের মাহামুদিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলনা গাজী রুহুল আমিন, মাওলানা গাজী আনিসুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি মাওলানা সেকেন্দার আলী, অসিত কুমার ও শিক্ষক অপূর্ব প্রমূখ।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ সময় সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি, সাড়েচারআনি ও কালিগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পূজারীদের খোঁজ-খবর নেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট