শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে আটক এক বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকালে তেতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের হাতে আটক হয় মোর্শেদ মন্ডল।পরে আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে গোগা ক্যাম্পের সুবেদার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির ৫ সদস্য ও বিএসএফ এর তেতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পরে আলোচনার মাধ্যমে যশোরের শার্শা উপজেলার বাগাছড়া গ্রামের হায়দার মন্ডলের ছেলে আটক মোর্শেদ মন্ডল (৫৫) কে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

২১ বিজিবির গোগা ক্যাম্পের কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়া বিএসএফের হাতে আটক এক বাংলাদেশীকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews