1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত ‘কুমিল্লা ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত দাকোপে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ

বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

রাজধানীর একটি অভিজাত হোটেলে সকাল ১০টা থেকে উৎসবমুখর ও সুন্দর পরিবেশে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ১২টা থেকে ২টার মধ্যে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।

সকাল সোয়া ১০টার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। একই পদে প্রার্থিতা করা বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ভোটকেন্দ্রে প্রবেশ করেন ফাহিমদের পরপরই। বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন। সাড়ে ১১টায় ভোট দেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের বুলবুল বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট