শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

চিতলমারীতে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি মুকুলেশ ঢালীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার (০৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার খিলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নারীদের হাত-পা বেধে ডাকাতরা নগদ টাকা ও ৮ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৃহকর্তা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মুকুলেশ ঢালী সাংবাদিকদের বলেন, ‘বুধবার ভোর রাতে আমার স্ত্রী স্কুল শিক্ষিকা কাকলি ঢালী বাথরুমে যায়। এ সময় কৌশলে ডাকাত দলের ৩-৪ জন সদস্য ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে আমার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। আমি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে, ডাকাতরা আমাকেও মারপিট করে। তখন তারা আমিসহ আমার স্ত্রী, বৃদ্ধ মাকে এক রুমে হাত পা মুখ বেঁধে নির্যাতন চালায় ও ঘরের আলমারি, শোকেস ভেঙে তছনছ করে ৮ ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে আমাদের আর্তনাদে এলাকাবাসি এসে উদ্ধার করে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ‘এটা একটা চুরির ঘটনার মত। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews