শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

মোংলায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে যৌথ বাহিনীর তল্লাশি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: মোংলায় সম্প্রতি মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায নডেচড়ে বসেছে প্রশাসন।

যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন যানবাহনসহ মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিগরাজ বাজার সংলগ্ন বিএন স্কুল এন্ড কলেজের পাশে ট্রাস্ট ব‍্যাংকের সামনে মোংলা-খুলনা হাইওয়ে রাস্তার উপর এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম’র নেতৃত্বে ১০ সদস্যের একটি সেকশন এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের ৫ সদস্যসহ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত কাগজপত্র যাচাইসহ ৪৫টি মোটরসাইকেল, ১২টি প্রাইভেট কার, ৬টি বাস, ২০টি মাইক্রোবাস ও ৫টি ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ১০টি মামলায় ৩২৫০০/- জরিমানা করা হয়।

আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নৌ-বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews