1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

ঘোড়াঘাট পৌরসভায় উঠান বৈঠক করেন ডঃ এজেড এম জাহিদ হোসেন

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বলবে,অমুক জায়গায় একটা সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যেতে পারবেন। এই সমস্ত কথা কেউ কেউ তালিমে তালিমে বলার চেষ্টা করছে। আচ্ছা রে ভাই, আমরা যারা মুসলমান, আপনি বলেন তো, হাশরের দিন সবাই তো ‘এনাফসি এনাফসি’ করে দৌড় মারবে। ছেলে তার বাপ-মায়ের কথা ভুলে যাবে। বাপ তার ছেলে-মেয়ের কথা ভুলে যাবে। স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে। স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। ঐদিন যার যার আমলনামাটা হাতে নিয়ে খালি দৌড়াতে থাকবে। কারণ, ঐদিন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা। এই হিসাবটাই আল্লাহ তা’আলা নিবে।
কাজেই পৃথিবীতে যারা এ সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত।
রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি আপনারা মা-বোনেরা এবং সরলপ্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন। একমাত্র আপনার আমার আমল বলে দিবে, আমার কর্ম বলে দিবে আমার অবস্থান কী হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবি, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে শনিবার সকাল ১১ টায় পৌরসভার ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
প্রধান অতিথি হিসেবে ঘোড়াঘাট পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট দক্ষিণ নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে যোগদান করেন ডঃ এজেডএম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি  মোঃ আবুল জামাল হোসেন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,  মোঃ আজিজুর রহমান দিপ্তী, মোঃ ইমরান মিয়া,  মোঃ মজিবুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট