1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় কলেজ প্রভাষকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান (পৌরনীতি) বিভাগের প্রভাষক গোলাম আজম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নিজের চালিত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে সাতক্ষীরা ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই অকাল মৃত্যুতে কলেজ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, গভর্নিং বডিসহ সকল শিক্ষক-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রভাষক গোলাম আজমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট