1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংস্থা লিডার্স (LEADERS)-এর উদ্যোগে স্টার (STAR) প্রজেক্টের আওতায় এ বীজ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আসন্ন আমন মৌসুমে চাষাবাদের জন্য ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মণ্ডল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, অ্যাকাউন্টস অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন, কমিউনিটি মোবিলাইজার মো. আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী, রেশমা সুলতানাসহ উপকারভোগী কৃষকরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে লবণসহিষ্ণু ধানের জাত চাষাবাদ কৃষকদের জন্য আশাব্যঞ্জক সমাধান হিসেবে কাজ করছে। ব্রি ধান-৮৭ চাষের মাধ্যমে কৃষকরা প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পেতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, গত বোরো মৌসুমে লিডার্সের পক্ষ থেকে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণ করা হয়েছিল। ওই মৌসুমে কৃষকরা সফলভাবে চাষাবাদ করে সন্তোষজনক ফলন অর্জন করেন। সেই সফলতার ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে ব্রি ধান-৮৭ বীজ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট