1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের ফেরিঘাট এলাকায় একটি ট্রাকে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের আনুমানিক বাজার মূল্যে ৯৪ লক্ষ টাকা

২৯ নভেম্বর শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর শনিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট