1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

উপজেলার থুকড়া বালিকা বিদ্যালয় কোটি টাকা ব্যায়ে তৈরি নতুন ভবন

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া প্রতিনিধি:: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া কৃষ্ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে । কাজটি সমাপ্ত হবে ২০২৫ সালে এবং হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হবে ২০২৬ সালের মাঝা মাঝিতে।
পূর্বে স্কুলটি নাজুক অবস্থায় থাকার কারনে শিক্ষাকার্যক্রম চালাতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক দূর্ভোগ পোহাতে হয়। স্কুলটির একাধিক ছাত্র ছাত্রীরা বেহাল দশা থাকার কারনে ক্লাস করতে খুব কষ্ট হয়েছে।এখন নতুন ভবনে নির্মাণ করায় আমরা আন্নদিত। উপজেলার থুকড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, শিক্ষাদান ব্যবস্থা ভালো ছিল না, এখানকার শিক্ষকগণ অনেক কষ্ট করেছে। এখন আমরা ভালো একটি ভবন পেয়েছি। ফলে আমাদের শিশুরা আনন্দ চিত্তে স্কুলে যাবে এতে আমরা অনেক খুশি। বিশিষ্ট সমাজ সেবক ডঃ হরিপদ দাস জানান, উপজেলার থুকড়া কৃষ্ণপুর বালিকা বিদ্যালয় ভবন নির্মানের ফলে এবং স্থানীয় ছাত্র ছাত্রীদের জীবন মান, এবং শিক্ষা ব্যবস্থা ব্যপক উন্নয়ন সাধিত হবে বলে আমরা আশা করি। তিনি আরো বলেন, এই বিদ্যালয় ভবন নির্মানে ছাত্র ছাত্রী অভিভাবকদের অনেকদিনের দাবী সেটা আমেরিকান প্রবাসী ফার্মাসিস্ট বিজ্ঞানী ডক্টর সামসুল করিম বাকার পূরণ করলেন।
কাজের মান ভালো হওয়ায় এলাকাবাসী এবং স্কুল কর্তৃপক্ষ সবাই সন্তুষ্ট। ম্যানেজিং কমিটির সভাপতি সহ অভিভাবক সদস্যরা বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণের দাবীর প্রেক্ষিতে আমেরিকান প্রবাসী, ফার্মাসিস্ট বিজ্ঞানী, দানবীর,এবং উন্নয়নের কারিগর সামসুল করিম বাকার এই স্কুলটি নির্মাণ করে দিচ্ছেন । স্কুলটি টেকসই করার জন্য কুষ্টিয়ার এক নম্বর বালি, প্রথম শ্রেণীর ইট, সিমেন্ট, ও রড ব্যবহার করে কাজ করা হয়েছে। ফলে স্কুলটি দীর্ঘদিন টেকসই হবে বলে আশা করছি। সার্বিক দেখভাল করছেন, ইন্জিনিয়ার আব্দুল্লাহ সরদার, আরিপ সরদার, মামুন জোয়ার্দার, মুনায়েম সরদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট