1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় লটারির মাধ্যমে ৫টি প্যাকেজের ঠিকাদার চূড়ান্ত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব স্থানান্তর প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়িতব্য উন্নয়নমূলক কাজের জন্য ৫টি প্যাকেজের ঠিকাদার লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ঠিকাদারদের উপস্থিতিতে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সকল ঠিকাদারের নাম সম্বলিত তালিকা থেকে স্বচ্ছতার ভিত্তিতে লটারি পরিচালনা করা হয়।

লটারি অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, জামায়াত নেতা সিনিয়র প্রফেসর আব্দুল মমিন সানা, আলতাফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ঠিকাদার সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ স্থানীয় সাংবাদিকরা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারদের নির্ধারিত শর্ত ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্তভাবে দায়িত্ব দেওয়া হবে। খুব শিগগিরই এসব প্যাকেজের আওতায় উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ শুরু হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট