মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

ঢালিউডের প্রযোজক ও অভিনেতা রুহুল আমিন বাবুলের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: বাংলাদেশের চলচ্চিত্র জগতের সুপরিচিত প্রযোজক, পরিচালক ও অভিনেতা রুহুল আমিন বাবুল শনিবার বিকেল ৫টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন জটিল ক্যান্সার রোগে ভুগছিলেন।

রুহুল আমিন বাবুল দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তিনি শুধু প্রযোজক বা পরিচালক ছিলেন না, বরং তিনি একজন প্রতিভাবান অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা নূতন আন্টির স্বামী ছিলেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র জগত ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছে। তার চলে যাওয়ায় দেশের চলচ্চিত্র শিল্প একটি উজ্জ্বল ব্যক্তিত্বকে হারাল।

রুহুল আমিন বাবুলের জানাজা রোববার বাদ যোহর বসুন্ধরার ডি ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। শোকসন্তপ্ত পরিবার, শোবিজের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশগ্রহণ করবেন।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চস্থানে স্থান দান করুন, তার পরিবারকে ধৈর্য সহনশীলতা প্রদান করুন, আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews