1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী হবে সীমান্তরক্ষী বাহিনী-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই-তথ্যমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ৮ সহযোগীসহ জাহাঙ্গীর বাহিনী প্রধান আটক পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্যান খাদে দাকোপে জলবায়ু এ্যাকশন ফোরামের ত্রৈ-মাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন যশোর-বেনাপোল মহাসড়কে একটি বাস তল্লাশি করে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক

প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত আইজিপি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। র‍্যাঙ্ক ব্যাজ পরানোর মধ্য দিয়ে নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা পূর্ণতা পেল।

এর আগে, বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। সেখানে পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান জানায়।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই কর্মকর্তা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং দাপ্তরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট