মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস-২০২৬। পাট খাতে বিশেষ অবদান এবং এই খাতের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

পাটবীজ উৎপাদন, গবেষণা, পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বহুমুখী পাটপণ্যের রপ্তানি বাড়িয়ে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

এ বছর পাটবীজ ও পাটজাত পণ্য গবেষণায় সেরা গবেষক হিসেবে পুরস্কার পেয়েছেন ড. মো. নুরুল ইসলাম। সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি হিসেবে সম্মাননা পেয়েছেন মো. শাহানুর আলম সেন্টু এবং সেরা পাট উৎপাদনকারী চাষি হিসেবে পুরস্কৃত হয়েছেন মো. আব্দুস সামাদ মন্ডল।

পাটজাত পণ্য উৎপাদনে সেরা প্রতিষ্ঠান হিসেবে জুট মিলস লিমিটেড এবং এই খাতে পণ্য রপ্তানিতে সেরা হিসেবে একই প্রতিষ্ঠানের হেলাল আহমেদ পুরস্কৃত হয়েছেন। পাটের সুতা উৎপাদন ও রপ্তানিতে সেরা হিসেবে আকিজ জুট মিলস এবং প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মুর্শিদ বাপ্পী সম্মাননা পেয়েছেন। এছাড়া বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনে আকিজ জুট মিল এবং রপ্তানিতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি পুরস্কার জয় করেছে।

ব্যক্তিগত উদ্যোক্তা হিসেবে বহুমুখী পাটপণ্যে সেরা নারী উদ্যোক্তা হয়েছেন সিইও তরঙ্গ এবং সেরা পুরুষ উদ্যোক্তা হিসেবে মো. রাশেদুল করিম মুন্না সম্মানিত হয়েছেন। পাশাপাশি সেরা চারকোল রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে প্যানসিয়া কার্বন লিমিটেড।

অনুষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতিতে পাটের অবদান আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে আরও উদ্দীপনা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews