1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনাকে কাজে লাগাতে পারলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব।

তিনি বলেন, প্রতি বছর পর্যায়ক্রমে দরিদ্র পরিবারগুলোকে লক্ষ্যভিত্তিক জাকাত প্রদান করা গেলে অনেক পরিবারই পরের বছর আর জাকাত গ্রহণের প্রয়োজন অনুভব করবে না।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামাদের সাথে ইফতারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সুশৃঙ্খল ও কার্যকর জাকাত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে তা দারিদ্র্য দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ জন্য আলেম-ওলামা, ইসলামিক স্কলার এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে যাকাত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হলেও এতিমদের পাশে থাকার প্রতীকী বার্তা দিতেই এই আয়োজন।

রমজানকে সংযম ও সহমর্মিতার মাস উল্লেখ করে তিনি অসাধু ব্যবসায়ীদের প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট