মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর মিন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন হিসেবে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে যাওয়ার পর থেকেই সেখানে নতুন প্রধানমন্ত্রীর ওঠার প্রস্তুতি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সুবিধার কথা বিবেচনা করেই যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্বাচন করা হয়েছে। তবে ভবনটির সংস্কার কাজে ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা অনুযায়ী অপচয় রোধে কোনো বাড়তি বা বাহুল্য খরচ করা হয়নি।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এ বিষয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই অতিরিক্ত খরচ পরিহার করতে চান। তাঁর নির্দেশনা মেনেই আমরা অত্যন্ত সাশ্রয়ী বাজেটে কাজগুলো সম্পন্ন করেছি। ভবনের ভেতরে প্রয়োজনীয় রঙ করা হয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণ এলাকা জীবাণুমুক্ত (হাইজেনিক ওয়াশ) করা হয়েছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তবে তিনি স্থায়ীভাবে কবে থেকে সেখানে বসবাস শুরু করবেন, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

প্রধান প্রকৌশলী আরও জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা পাওয়ামাত্রই যেন সব কাজ শেষ করা যায়, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যেই বাসভবনটি পুরোপুরি বসবাসের উপযোগী করে হস্তান্তর করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews