শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে-দাবি ট্রাম্পের

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি আজই স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তবে এ বিষয়ে নির্দিষ্ট সময় বা বিস্তারিত কোনো তথ্য তিনি স্পষ্ট করেননি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, চুক্তি না হলে ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে, ইরান এখনও ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠানো বা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। পাকিস্তানের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, তেহরান দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে রোববার ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ একটি প্রতিনিধি দল নতুন দফা আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর চলতি মাসের ১১–১২ এপ্রিল পাকিস্তানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদে নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews