1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সীমান্তে বিজিবি অ্যালার্ট আছে, পুশইনের বিপক্ষে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী সাইনবোর্ড-কচুয়া সড়কে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত-২, আহত-২ পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে-প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবি অ্যালার্ট আছে, পুশইনের বিপক্ষে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাকের বিপক্ষে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পর সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটকে রেখে পুশইনের চেষ্টা চলছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও এই ধরনের খবর শুনতে পাচ্ছি। তবে সীমান্তে আমাদের বিজিবি সম্পূর্ণ অ্যালার্ট আছে এবং আমরা যেকোনো অবৈধ পুশইনের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, যদি বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো কারণেই হোক ভারতে গিয়ে থাকেন এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের জাতীয় পরিচয়পত্র বা সঠিক পরিচয় যাচাই করে কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, তবে আইনানুগভাবে তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে এমন কোনো বিষয় এখনো আমাদের কাছে ঝুলে নেই।

জঙ্গল সলিমপুরের উচ্ছেদ ও পুনর্বাসন বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অভিযানের সুবিধার স্বার্থে আমরা আমাদের পরিকল্পনা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। জঙ্গল সলিমপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গায় বসবাস করছেন। সরকারি স্থাপনা তৈরির প্রয়োজন হলে তাঁদের উচ্ছেদ না করে পুনর্বাসন করা হবে। তবে সেখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা রাখা হবে না এবং তা সম্পূর্ণ নির্মূল করা হবে।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মামলায় ইতিমধ্যে অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকিদের আদালতে হাজির করতে সরকার সব ধরনের সহযোগিতা করছে। তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, সবার প্রত্যাশা দ্রুত বিচার সম্পন্ন হোক এবং আমরা সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। রায় কখন বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট