শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন :: পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেডসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে ১০ জুলাই ২০২৬ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশ এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews