
মনির হোসেন:: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাসমূহে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।
সোমবার (১৩ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে দুর্গম উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই রবিবার চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চলমান প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।