সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে দোকান ঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ; তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিম জাহান তন্বী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন। তিনি বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিউটি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম। এছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এবার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন জাহানারা পারভীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শামীমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হয়েছেন প্রফুল্ল চন্দ্র সূত্রধর।
প্রতিষ্ঠানগত স্বীকৃতির মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে কামারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে রামপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews