বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা-লিওনেল স্কালোনি পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ পাইকগাছায় পারিবারিক জমি বিরোধের মামলায় ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া -নজরুল ইসলাম মঞ্জু শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

পাইকগাছায় পারিবারিক জমি বিরোধের মামলায় ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ, বসতঘরের টিন ও বেড়া খুলে নেওয়া, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাদী আমেনা বেগম ও তার জামাতা মো. আমির হামজা দীর্ঘদিন ধরে পৌরসভার গোপালপুর মৌজায় আমেনা বেগমের মালিকানাধীন জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, মরহুম আফিল গাজীর প্রথম পক্ষের (স্ত্রীর) ছেলে রবিউল ইসলাম (গোলাম রব্বানী) ও মেয়ে শাহিনা বেগম ওই জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করেন। গত ১ জুন তারা কয়েকজনকে সঙ্গে নিয়ে বসতঘরের টিন ও বেড়া খুলে নেওয়া, ভাঙচুর এবং আসবাবপত্র নিয়ে যাওয়ায় মোট ২ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে মামলায় উল্লেখ করেন আমেনা বেগম। এ সময় বাধা দিলে বাদীপক্ষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে পাইকগাছা থানায় বাদী আমেনা বেগমের জামাই আমির হামজা অভিযোগ করলেও তা নিষ্পত্তি হয়নি।

বাদীপক্ষের দাবি, আফিল গাজী ২০২৪ সালের ১০ জুন একটি হেবা দলিলের মাধ্যমে ৯ শতক ২৫ পয়েন্ট জমি তার দ্বিতীয় স্ত্রী আমেনা বেগমের নামে হস্তান্তর করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ নভেম্বর জমিটির নামজারি সম্পন্ন হয়। এছাড়া তাদের দাবি, ওই জমিতে করা বাড়ির হোল্ডিং নম্বর ও বিদ্যুতের মিটারও আমেনা বেগমের নামে রয়েছে।

অন্যদিকে বিবাদীপক্ষের দাবি, হেবা দলিলে আফিল গাজীর স্বাক্ষর জাল করা হয়েছে। তারা এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে থানায় অভিযোগের সুরাহা না হওয়ায় গত ৪ জুন আমেনা বেগম বাদী হয়ে পাইকগাছায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. কামরুল ইসলাম, রবিউল ইসলাম (গোলাম রব্বানী)সহ চারজনকে আসামি করে একটি মামলা (সিআর-৩৮৪/২৬) দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের দায়িত্ব পিবিআই, খুলনাকে প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে পিবিআই খুলনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই (এসএস) পলাশ ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত করেন।

তদন্ত কর্মকর্তা এসআই (এসএস) পলাশ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews