শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী যেভাবে গ্রেপ্তার হলেন জিয়া হত্যার কারিগর মোজাফফর তারাকান্দায় ১৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নুরুল হক নুরু (৪০) উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে শিশুটির চাচি রুপা খাতুন বাদি হয়ে আজ শুক্রবার(১৭ জুলাই) দুপুরে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই ঘন্টার মধ্যে আসামী নুরুল হক নুরুকে আটক করা হয়।

মামলার পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করি। আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews