মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

যশোরে ৮ কেজি রৌপ্য ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশী মদ ও ১ হাজার ২৬২ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ জন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রবিবার (১৯ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য ১টি মোবাইল এবং নগদ ১৮ হাজার ৩৩০ টাকা আটকসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির ব্যাগের মধ্যে বিশেষ কায়দার লুকানো অবস্থায় রৌপ্যের চালানটি পাওয়া যায়। আটককৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আলাইপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)।

এছাড়াও বিজিবি ও র‍্যাব কাশিপুর সীমান্তের গোপীনাথপুর গ্রামে ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে পৃথক যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ৭৭৪ বোতল ESKUF সিরাপ এবং ২৬৯ বোতল WINCREX সিরাপ আটক করা হয়।

আটককৃতরা হলো-যশোরের শার্শার বাউন্ডারী গ্রামের হোসেন মুন্সির ছেলে আবু বকর (৩৬), সানাউল্লাহর ছেলে মিনাজ (২৩) ও কামাল হোসেনের ছেলে বশির (১৮)।

মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটককৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় ও রৌপ্য যশোর আটককৃত রৌপ্য ও মাদকের সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা। হস্তান্তর করা হয়েছে। আটককৃত রৌপ্য ও মাদকের সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে রৌপ্য ও মাদকসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews