মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পোনাগুলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার (১৯ জুলাই) পাইকগাছা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করে পাইকগাছা থানা ও নৌ পুলিশ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অবৈধভাবে প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা আহরণ ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews