মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

​ বাগেরহাট প্রতিনিধি:: ​বাগেরহাটে “অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে ধানসিঁড়ি হোটেলের সম্মেলন করছে ​’বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহায়তায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় পরিচালিত একটি গবেষণার প্রাপ্ত ফলাফল ও সুপারিশমালা তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়।
এ এস এম মনজুরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে তিতা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথী, অতিরিক্ত জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
​পিবিআই (PBI) কর্মকর্তা হায়াত মাহমুদ খান, ​সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ,
​সাংবাদিক কামরুজ্জামান শিমুল, নকীব মিজানুর রহমানসহ
​স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
​গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল ​সভায় উপস্থাপিত তথ্যপ্রমাণ তুলে ধরে বলেন ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি যেমন জীবনের গতি বাড়িয়েছে, তেমনই নারী, কিশোরী ও তরুণীরা অনলাইন হয়রানি, ভুয়া পরিচয়ে প্রতারণা, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো নতুন ঝুঁকিতে পড়ছেন।
​এই বাস্তবতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় মোট ৪টি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং একটি অনলাইন সার্ভের মাধ্যমে ৪৬ জনের মতামত সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন করা হয়। এতে যুব সদস্য, শিক্ষক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও অনলাইন হয়রানির শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
​আলোচকগণ তাঁদের বক্তব্যে বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা সুগম করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews