বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। নতুন এ বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান হবেনা। এ দেশের তরুণ ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।’ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়েজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে এনসিপি’র ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছে। আগামীতে আপাদের সাথে নিয়ে ১৬০ জন সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।’
পথ সভায় জাতীয় নাগরিক পার্টির চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও য্গ্মু সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলনা মশিউর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি ও এনসিপি দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহামুদা আলম মিতু। এনসিপির যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার, জুনায়েদ আহম্মেদ রাফি, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও যুগ্ম-আহবায়ক লাবিব আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, ‘জান দেব, কিন্ত জুলাই দেব না। বাংলার মাটিতে শেখ হাসিনার দাফন হবে না। কারণ বাংলাদেশের মাটিতে শেখ পরিবারের রাজনীতি শেষ।’
পথসভা শেষে জাতীয় নাগরিক পর্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews