রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাট সদর উপজেলায় দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত নিজাম উদ্দিন শান্ত সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে নিজাম উদ্দিন বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা চালাচ্ছে। পরিবারে শোকের ছায়া:নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজাম উদ্দিনের জীবন কেটেছে নানা স্বজন হারানোর বেদনায়। মাত্র এক মাস আগে সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা তোরাফ আলী মারা যান। এর আগেই তিনি তাঁর মা ও প্রথম স্ত্রীকে হারিয়েছিলেন। তাঁর দাদা বাড়ি গোপালগঞ্জে। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তানকে রেখে গেছেন। আকস্মিক এই হত্যাকাণ্ডে তাঁর অবুঝ সন্তানদের ভবিষ্যৎ এবং পুরো পরিবারে শোকের মাতম চলছে।

​পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ আসর নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews