শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়ম,অতিষ্ঠ যাত্রীরা মোংলা বন্দরে জেটি নির্মাণে ৪ হাজার কোটি টাকা দেবে চীন শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
oppo_32

মোঃ সাজ্জাদ হোসেন:: দিঘলিয়ায় বৈধ মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ এবং প্রাণনাশের হুমকি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন

শনিবার(২৫ জুলাই) বিকাল ৪টায় ভুক্তভোগীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তিনি দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে তিনি বৈধভাবে অর্জিত জমি ভোগদখল করে আসছেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পানিগাতি মৌজায় এসএ ও বিএস রেকর্ডভুক্ত মোট ৩.১২ একর জমির মধ্যে তার বৈধ মালিকানাধীন ০.৪৫ একর জমি রয়েছে। তিনি জানান, ১৫০১ নম্বর কবলা দলিল (১২/০১/১৯৮৯), ৪২৮/১৯ নম্বর দলিল (১৩/০৩/২০১৯), ৫০১ নম্বর হেবা দলিল (২৭/০৩/২০১৯) এবং ০৮/০৫/২০১৯ তারিখের হেবা ঘোষণা দলিলের মাধ্যমে তিনি জমিটির মালিকানা অর্জন করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

তার অভিযোগ, একই এলাকার মো. মামুন শেখ, মো. ইমরান শেখ ও আব্দুল মান্নান শেখ গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জোরপূর্বক তার জমি দখল করে নেন।

এ ঘটনায় তার স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় আদালতে সিআর-৩/২০২৫ নম্বর মামলা দায়ের করেন। বর্তমানে মামলার দুই আসামি মো. মামুন শেখ ও মো. ইমরান শেখ কারাগারে রয়েছেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আসামিরা কারাগারে থাকলেও তাদের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের প্রতি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জোরপূর্বক দখলকৃত জমি উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষে মো. হাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভুক্তভোগী হাফিজুর রহমান শেখ এর স্ত্রী সাবেক ইউপি সদস্য নাসিমা বেগম, পুত্র আল আমিন শেখ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রেজাউল, আবুল কালাম, কুদ্দুস শেখ, ইয়ার আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews